Rm Electronics Policies
To know about us read our policies
আরএম ইলেকট্রনিক্সে কেনাকাটার আগে ও পরে আপনার যা জানা দরকার, সবকিছু এক জায়গায় সহজ ভাষায় সাজিয়ে দিয়েছি। কোনো বিষয় স্পষ্ট না হলে নির্দ্বিধায় আমাদের সাপোর্ট টিমের সঙ্গে যোগাযোগ করুন।
সর্বশেষ হালনাগাদ: ১৫ নভেম্বর ২০২৬
ওয়ারেন্টি নীতিমালা
আমাদের পণ্যে তিন ধরনের ওয়ারেন্টি থাকতে পারে: সার্ভিস ওয়ারেন্টি, পার্টস ওয়ারেন্টি (শপ ওয়ারেন্টি) এবং অফিসিয়াল ওয়ারেন্টি (ব্র্যান্ড ওয়ারেন্টি)। কোন পণ্যে কোন ওয়ারেন্টি এবং কত সময়ের জন্য প্রযোজ্য, তা সংশ্লিষ্ট পণ্যের বিবরণে উল্লেখ থাকে। পণ্যের বিবরণে উল্লেখ না থাকলে সেই ওয়ারেন্টি প্রযোজ্য হবে না।
সার্ভিস ওয়ারেন্টি (ইউনিভার্সাল)
সব ধরনের সার্ভিস ওয়ারেন্টির ক্ষেত্রে এটি প্রযোজ্য, তবে পণ্যের বিবরণে এর উল্লেখ থাকতে হবে।
- পণ্যের বিবরণে উল্লেখিত নির্দিষ্ট সময় পর্যন্ত সার্ভিসিং ফি সম্পূর্ণ ফ্রি।
- স্পেয়ার পার্টসের (যেমন: মোটর, সার্কিট, ব্যাটারি) সরাসরি ওয়ারেন্টি নেই। কোনো পার্টস পরিবর্তনের প্রয়োজন হলে তার খরচ আপনাকে বহন করতে হবে।
পার্টস ওয়ারেন্টি (শপ ওয়ারেন্টি)
এটি আমাদের নিজস্ব ওয়ারেন্টি, যা সাধারণত নির্দিষ্ট কিছু পণ্যে দেওয়া হয়।
- পণ্যের বিবরণে উল্লেখিত নির্দিষ্ট সময় পর্যন্ত পণ্য বা পার্টস রিপ্লেস অথবা রিপেয়ার করে দেওয়া হবে। ওয়ারেন্টি বাবদ কোনো চার্জ যুক্ত হবে না।
- প্রতিটি পার্টস একবার বিনামূল্যে রিপ্লেস করা হবে। এরপর একই পার্টস আবার পরিবর্তন করতে হলে পার্টসের চার্জ প্রযোজ্য হবে।
অফিসিয়াল ওয়ারেন্টি (ব্র্যান্ড ওয়ারেন্টি)
- পণ্যের বিবরণে উল্লেখিত নির্দিষ্ট সময় পর্যন্ত সংশ্লিষ্ট কোম্পানির ওয়ারেন্টি পলিসি অনুযায়ী পণ্য রিপ্লেস বা রিপেয়ার করে দেওয়া হবে। ওয়ারেন্টি বাবদ কোনো চার্জ যুক্ত হবে না।
- কোম্পানি কোনো মডেলের উৎপাদন বন্ধ করে দিলে বা ওয়ারেন্টি সুবিধা বন্ধ করলে সেই পণ্য ওয়ারেন্টির আওতাভুক্ত থাকবে না।
সকল ওয়ারেন্টির সাধারণ শর্ত
- ওয়ারেন্টি শুরু: ইনভয়েসের তারিখ থেকে ওয়ারেন্টির সময় গণনা শুরু হয়।
- যা সংরক্ষণ করতে হবে: ওয়ারেন্টির পুরো সময় ইনভয়েস, ওয়ারেন্টি কার্ড, বারকোড, ইউনিক কোড এবং পণ্যের বক্স সংরক্ষণ করে রাখতে হবে।
- সার্ভিসের সময়: সাধারণত ৭ থেকে ১৫ দিন। পার্টস পাওয়া না গেলে বা অনাকাঙ্ক্ষিত কোনো সমস্যা হলে ৩০ দিন পর্যন্ত সময় লাগতে পারে।
- কুরিয়ার চার্জ: সার্ভিসের জন্য পণ্য পাঠানো ও ফেরত পাওয়ার আসা-যাওয়ার কুরিয়ার চার্জ আপনাকে বহন করতে হবে। তবে পণ্য হাতে পাওয়ার ৭ দিনের মধ্যে কোনো সমস্যা হলে এই চার্জ দিতে হবে না।
- রিপেয়ার বা রিপ্লেস সম্ভব না হলে: ওয়ারেন্টি থাকা সত্ত্বেও রিপেয়ার বা রিপ্লেস করা সম্ভব না হলে সংশ্লিষ্ট কোম্পানির পলিসি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আমাদের নিজস্ব পার্টস ওয়ারেন্টির ক্ষেত্রে বিষয়টি আপনার সঙ্গে আলোচনা করে সমাধান করা হবে।
যেসব ক্ষেত্রে ওয়ারেন্টি প্রযোজ্য হবে না
সার্ভিস, পার্টস বা অফিসিয়াল, যে ধরনের ওয়ারেন্টিই হোক না কেন, নিচের ক্ষেত্রগুলো ওয়ারেন্টির আওতাভুক্ত নয়:
- পণ্যে কোনো ধরনের ফিজিক্যাল ড্যামেজ থাকলে।
- পানিতে ক্ষতিগ্রস্ত হলে।
- অতিরিক্ত ধুলাবালিতে জ্যাম হয়ে গেলে।
- বাসার ওয়্যারিংজনিত সমস্যায় শর্ট-সার্কিট হলে।
- আমাদের অনুমতি ছাড়া পণ্য খোলা বা ফিটিং করা হলে, কিংবা কোনো পার্টস পরিবর্তন বা রিপেয়ার করা হলে।
ওয়ারেন্টি ক্লেইম করার নিয়ম
- যোগাযোগ করুন: ওয়ারেন্টির মেয়াদের মধ্যে কোনো সমস্যা হলে আমাদের সাপোর্ট নম্বরে (০১৬০৩-৯২৪৩৯০) কল বা হোয়াটসঅ্যাপ করুন।
- অর্ডার যাচাই: প্রথমে অর্ডার যাচাইয়ের জন্য আমরা আপনার ইনভয়েস (হার্ড বা সফট কপি), মোবাইল নম্বর এবং ওয়ারেন্টি কার্ড (থাকলে) জেনে নেব। প্রয়োজনে বারকোড, ইউনিক কোড ও বক্সের তথ্যও দেখাতে হতে পারে।
- সমস্যা বিশ্লেষণ: যাচাই শেষে আপনার সমস্যার বিস্তারিত শুনে আমরা পরবর্তী পদক্ষেপ নেব।
- পণ্য সংগ্রহ: পণ্য ওয়ারেন্টির আওতাভুক্ত হলে আমাদের ডোর-টু-ডোর আফটার সেলস সার্ভিস নীতি অনুযায়ী আপনার নাম, মোবাইল নম্বর ও ঠিকানা নিয়ে আমাদের কুরিয়ার প্রতিনিধির মাধ্যমে আপনার ঠিকানা থেকে পণ্যটি সংগ্রহ করা হবে। কুরিয়ার চার্জের নিয়ম সাধারণ শর্তে দেওয়া আছে।
- প্যাকিং: পণ্যটি নিজ দায়িত্বে ভালোভাবে প্যাকিং করে দিতে হবে। ভালোভাবে প্যাকিং না করার কারণে পাঠানোর সময় ফিজিক্যাল ড্যামেজ হলে তার দায় আপনাকে বহন করতে হবে।
- সার্ভিস ও ফেরত: ওয়ারেন্টির নির্দিষ্ট মেয়াদের মধ্যে পণ্যের ওয়ারেন্টি পলিসি অনুযায়ী ফ্রি সার্ভিস, রিপ্লেস বা রিপেয়ার করে আপনার ঠিকানায় দ্রুত পৌঁছে দেওয়া হবে। সময়ের বিষয়ে ওপরের সাধারণ শর্ত প্রযোজ্য।
- ওয়ারেন্টির আওতায় না পড়লে: যাচাইয়ে পণ্যটি ওয়ারেন্টির আওতাভুক্ত না হলে আসা-যাওয়ার কুরিয়ার চার্জ ও মেরামতের খরচ আপনাকে বহন করতে হবে।
রিটার্ন, রিফান্ড ও এক্সচেঞ্জ নীতিমালা
আপনার কেনাকাটার অভিজ্ঞতা আরও সুন্দর করতে আমরা রিটার্ন, রিফান্ড ও এক্সচেঞ্জের নিয়ম সহজ রেখেছি।
রিটার্ন
ডেলিভারির সময় পণ্যে সমস্যা পেলে
- পণ্য রিসিভ করার সময় ডেলিভারিম্যানের সামনেই চেক করে নিন।
- পণ্যটি ভাঙা, ক্ষতিগ্রস্ত বা ত্রুটিপূর্ণ হলে আমাদের সাপোর্টে কল করে বিস্তারিত জানান। এরপর ডেলিভারিম্যানের উপস্থিতিতেই তাৎক্ষণিক রিটার্ন করতে পারবেন।
- এ ক্ষেত্রে আপনাকে নতুন একটি পণ্য পাঠানো হবে এবং এর জন্য কোনো অতিরিক্ত ডেলিভারি চার্জ দিতে হবে না। নতুন পণ্য স্টকে না থাকলে আলোচনার মাধ্যমে সমাধান করা হবে।
কারণ ছাড়া রিটার্ন (পণ্য রিসিভ করার পর)
- পণ্য রিসিভ করার ৭ দিনের মধ্যে আমাদের সঙ্গে যোগাযোগ করতে হবে।
- পণ্য ১০০% অক্ষত থাকতে হবে। অরিজিনাল বক্সের সঙ্গে যা যা থাকে, সবকিছুও অক্ষত অবস্থায় ফেরত দিতে হবে।
- পণ্যে কোনো ধরনের দাগ বা ভাঙা থাকলে তা রিটার্নযোগ্য হবে না।
- এ ধরনের রিটার্নে আসা-যাওয়ার সম্পূর্ণ ডেলিভারি চার্জ এবং সার্ভিস চার্জ আপনাকে বহন করতে হবে। সার্ভিস চার্জ হলো প্যাকিং ও আনুষঙ্গিক খরচ, যা আসা-যাওয়ার ডেলিভারি চার্জের ৫০% হিসেবে ধরা হয়।
পণ্যে সমস্যা থাকলে কোন নিয়ম প্রযোজ্য?
- ডেলিভারির সময় সমস্যা ধরা পড়লে: ওপরের "ডেলিভারির সময় পণ্যে সমস্যা পেলে" নিয়ম অনুযায়ী তাৎক্ষণিক রিটার্ন।
- রিসিভ করার পর সমস্যা দেখা দিলে: পণ্যে ওয়ারেন্টি থাকলে ওয়ারেন্টি ক্লেইমের নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
- পণ্যে কোনো সমস্যা থাকলে তা এক্সচেঞ্জের আওতায় পড়ে না।
রিফান্ড
সম্পূর্ণ পেমেন্ট অগ্রিম দিয়ে সাধারণ অর্ডার বা প্রি-অর্ডার করার পর অর্ডার ক্যান্সেল করলে:
- কুরিয়ারে পাঠানোর আগে ক্যান্সেল করলে: সম্পূর্ণ টাকা ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে রিফান্ড করা হবে।
- কুরিয়ারে পাঠানোর পরে ক্যান্সেল করলে বা পণ্য ফেরত দিলে: ডেলিভারি চার্জ ও সার্ভিস চার্জ কেটে রেখে বাকি টাকা পণ্যটি আমাদের হাতে পৌঁছানোর দিন থেকে ৩ থেকে ৭ কার্যদিবসের মধ্যে রিফান্ড করা হবে।
ক্যাশ অন ডেলিভারির জন্য দেওয়া অগ্রিম টাকার নিয়ম আলাদা। তা পেমেন্ট নীতিমালায় দেওয়া আছে।
এক্সচেঞ্জ
- পণ্য পরিবর্তন করতে চাইলে রিসিভ করার ৭ দিনের মধ্যে আমাদের সঙ্গে যোগাযোগ করতে হবে।
- পণ্য সম্পূর্ণ ব্র্যান্ড নিউ অবস্থায় (অরিজিনাল প্যাকিং ও বক্সসহ, ফিটিং না করা) থাকলে সমমানের (একই ব্র্যান্ড বা একই সাব-ক্যাটাগরির) পণ্যের সঙ্গে এক্সচেঞ্জ করা যাবে।
- দামের পার্থক্য থাকলে তা সমন্বয় করা হবে।
- আসা-যাওয়ার ডেলিভারি চার্জ সম্পূর্ণ আপনাকে বহন করতে হবে।
- আপনার ফেরত পাঠানো পণ্যটি আমাদের হাতে পৌঁছানোর পর নতুন পণ্য পাঠানো হবে।
- পণ্যে কোনো ধরনের সমস্যা থাকলে এক্সচেঞ্জ গ্রহণযোগ্য হবে না; সেটি রিটার্নের নিয়মে পড়বে।
যেসব পণ্য ফেরত বা এক্সচেঞ্জ করা যাবে না
- নির্দিষ্ট কিছু পণ্যের ক্ষেত্রে রিটার্ন বা এক্সচেঞ্জ প্রযোজ্য নয়। এমন পণ্যের বিষয়টি সংশ্লিষ্ট পণ্যের পেজে উল্লেখ থাকবে।
- প্রমোশনাল অফার বা ডিসকাউন্টে কেনা পণ্য (তবে ত্রুটিপূর্ণ বা ক্ষতিগ্রস্ত অবস্থায় পৌঁছালে ব্যতিক্রম)।
- আপনার চাহিদা অনুযায়ী বিশেষভাবে তৈরি বা কাস্টমাইজ করা কোনো পণ্য।
রিটার্ন বা এক্সচেঞ্জের জন্য যোগাযোগ
পণ্য ফেরত বা পরিবর্তন করতে চাইলে অর্ডারের বিস্তারিত তথ্যসহ আমাদের ইমেইল করুন rm.electronics.business@gmail.com ঠিকানায়, অথবা সরাসরি কল করুন কাস্টমার সার্ভিস নম্বরে: ০১৬০৩-৯২৪৩৯০। আপনার অনুরোধ পাওয়ার পর পণ্যটি ফেরত পাঠানোর প্রয়োজনীয় নির্দেশনা আমরা জানিয়ে দেব।
মনে রাখবেন, ফেরত পাঠানো প্রতিটি পণ্য অবশ্যই একদম অক্ষত অবস্থায় এবং আসল প্যাকেজিংসহ থাকতে হবে।
পেমেন্ট নীতিমালা
আমরা শুধু আমাদের অফিসিয়াল চ্যানেলে পেমেন্ট গ্রহণ করি। সব পেমেন্ট আমাদের ট্রেড লাইসেন্সে নিবন্ধিত বাংলা কিউআর বা ব্যাংক অ্যাকাউন্টে নেওয়া হয়, তাই লেনদেন স্বচ্ছ ও নিরাপদ থাকে। পেমেন্টের মাধ্যমগুলো:
- বাংলা কিউআর: যেকোনো ব্যাংকিং অ্যাপ বা এমএফএস (বিকাশ, নগদ, রকেটসহ সব মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস) দিয়ে স্ক্যান করে পেমেন্ট।
- সরাসরি NPSB ব্যাংক ট্রান্সফার বা ব্যাংক জমা: আমাদের শপের নামে নিবন্ধিত কারেন্ট অ্যাকাউন্টে।
- ক্যাশ অন ডেলিভারি: নির্দিষ্ট অগ্রিম পেমেন্টসহ (বিস্তারিত নিচে)।
অগ্রিম পেমেন্ট
- অর্ডার কনফার্মেশনের জন্য টাকার পরিমাণ কম হলে আমাদের বাংলা কিউআর স্ক্যান করে যেকোনো ব্যাংকিং অ্যাপ বা এমএফএস দিয়ে পেমেন্ট করতে পারবেন।
- টাকার পরিমাণ অনেক বেশি হলে সরাসরি NPSB ট্রান্সফার বা ব্যাংক জমা দিতে পারবেন।
- পেমেন্ট করার পর পেমেন্টের তথ্য (যেমন ট্রানজেকশন আইডি বা স্ক্রিনশট) আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে পাঠিয়ে নিশ্চিত করুন।
ক্যাশ অন ডেলিভারি
বাংলাদেশে বর্তমানে ক্যাশ অন ডেলিভারি সবচেয়ে জনপ্রিয় পেমেন্ট পদ্ধতি। অনলাইন প্রতারণা এড়াতে অনেকেই এটি বেশি পছন্দ করেন, আমরাও এই সুবিধা দিই। তবে আমাদের পণ্য ইলেকট্রনিক্স হওয়ায় পরিবহনে ঝুঁকি বেশি। তাই পণ্যের নিরাপত্তা হিসেবে কনফার্মেশনের সময় পণ্য অনুযায়ী একটি নির্দিষ্ট অগ্রিম পেমেন্ট নেওয়া হয়।
কেন অগ্রিম পেমেন্ট নেওয়া হয়?
অনলাইনে অর্ডার করে অনেকে পণ্য রিসিভ করেন না। এতে শুধু ডেলিভারি ও সার্ভিস চার্জের ক্ষতি হয় না, পণ্য ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকিও থাকে। যাওয়ার সময় কুরিয়ার প্রতিটি পণ্য আলাদাভাবে যত্ন করে পৌঁছে দিলেও ফেরত আসার সময় অনেক পণ্য একসঙ্গে বড় কার্টনে পাঠায়। ফলে বেশিরভাগ ক্ষেত্রে অরিজিনাল প্যাকেট নষ্ট হয়ে যায় এবং কখনো কখনো পণ্যও ভেঙে যায়। তখন পণ্যটি আর অন্য ক্রেতাকে দেওয়া সম্ভব হয় না।
অগ্রিমের পরিমাণ
- পণ্যের ক্যাটাগরি, দাম ও পরিমাণের ওপর ভিত্তি করে সাধারণত সিঙ্গেল অর্ডারে ৫০, ১০০, ২০০, ৩০০ বা ৫০০ টাকা অগ্রিম নেওয়া হয়। বাকি টাকা ক্যাশ অন ডেলিভারিতে পরিশোধ করবেন।
- পণ্যের পরিমাণ বেশি হলে কত টাকা অগ্রিম দিতে হবে, তা আমাদের প্রতিনিধি আপনাকে জানিয়ে দেবেন।
- অনলাইন অর্ডারের ইতিহাস ভালো থাকলে ন্যূনতম অগ্রিম দিয়েই অর্ডার কনফার্ম করা যায়। ইতিহাস নতুন বা কম হলে নির্ধারিত অগ্রিম দিতে হবে। আগের অর্ডারে সমস্যা বা রিপোর্ট থাকলে বেশি অগ্রিম দিতে হতে পারে।
- অগ্রিম টাকা আপনার মোট বিল থেকে সমন্বয় করা হবে।
- ক্যাশ অন ডেলিভারির জন্য কুরিয়ারের আলাদা কোনো ফি আপনাকে দিতে হবে না।
অর্ডার ক্যান্সেল বা পণ্য রিসিভ না করলে
- কুরিয়ারে পাঠানোর আগে সিঙ্গেল পিস অর্ডার ক্যান্সেল করলে কনফার্মেশনের জন্য দেওয়া অগ্রিম টাকা ফেরতযোগ্য কিন্তু বড় অর্ডারের ক্ষেত্রে সম্পূর্ণ টাকা ফেরতযোগ্য নই
- কোনো কারণ ছাড়া পণ্য রিসিভ না করলে ডেলিভারি চার্জ অবশ্যই পরিশোধ করতে হবে।
- পণ্যে সমস্যা থাকলে আমরা নতুন একটি পণ্য পাঠাব এবং এর জন্য অতিরিক্ত কোনো চার্জ নেওয়া হবে না। তবে নতুন পণ্যটিও না নিতে চাইলে ডেলিভারি চার্জ পরিশোধ করতে হবে।
- চার্জ পরিশোধ না করলে সংশ্লিষ্ট কুরিয়ার প্রতিষ্ঠানে রিপোর্ট করা এবং প্রযোজ্য ক্ষেত্রে প্রতারণার অভিযোগে আইনানুগ ব্যবস্থা নেওয়ার অধিকার আমরা সংরক্ষণ করি।
ডেলিভারি নীতিমালা
ডেলিভারির মাধ্যম
- আমরা সাধারণত দেশের জনপ্রিয় সব কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পণ্য ডেলিভারি করি। হোম ডেলিভারির ক্ষেত্রে সাধারণত স্টিডফাস্ট, পাঠাও-এর মতো কুরিয়ার ব্যবহার করা হয়।
- আপনি চাইলে নির্দিষ্ট কোনো কুরিয়ারের মাধ্যমেও পণ্য নিতে পারবেন।
- একসঙ্গে ৪টি বা তার বেশি পণ্যের বাল্ক অর্ডারে কম ডেলিভারি চার্জের জন্য ট্রান্সপোর্টের মাধ্যমেও নিতে পারবেন। তবে এই সুবিধা সব জেলায় প্রযোজ্য নয়। যেসব জেলায় এটি নেই, সেখানকার জন্য আলোচনা সাপেক্ষে ব্যবস্থা করা হবে।
ডেলিভারির সময়সীমা
- ঢাকা ও চট্টগ্রাম সিটি: সাধারণত ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে হোম ডেলিভারি।
- বাংলাদেশের অন্যান্য জেলা: সাধারণত ২ থেকে ৩ কার্যদিবসের মধ্যে হোম ডেলিভারি।
- বিকাল ৪টার মধ্যে পেমেন্ট করে অর্ডার কনফার্ম করলে দ্রুত ডেলিভারি দেওয়া হবে। এরপর কনফার্ম করলে পরের দিন কুরিয়ারে পাঠানো হবে।
- শুক্রবার ও সরকারি ছুটির দিনে এই সময়সীমা প্রযোজ্য নয়। ওই দিনগুলোতে কনফার্ম হওয়া অর্ডারের ডেলিভারির সময় আমরা আপনাকে জানিয়ে দেব।
দ্রষ্টব্য: বিশেষ বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে ডেলিভারিতে সামান্য দেরি হতে পারে।
ডেলিভারির সময় যোগাযোগ করা না গেলে
প্রথমে ১ থেকে ২ দিন অপেক্ষা করা হবে। কোনো সমস্যা থাকলে বা পরে রিসিভ করবেন বলে নিশ্চয়তা দিলে কুরিয়ারে পণ্য হোল্ড করে রাখা হবে। যোগাযোগ করা সম্ভব না হলে বা প্রতারণার চেষ্টা করা হলে অর্ডার ক্যান্সেল করা হবে।
ডেলিভারি চার্জ (প্যাকিংসহ ওজন অনুযায়ী)
নিচের চার্জগুলো সাধারণ হিসাব। চেকআউটে আপনার অর্ডারের সঠিক চার্জ দেখতে পাবেন। ঢাকা ও চট্টগ্রামের সিটি রেট শুধু সিটি কর্পোরেশন এলাকার জন্য প্রযোজ্য।
| ডেলিভারির ধরন | ওজন | ঢাকা ও চট্টগ্রাম সিটি | বাইরের জেলা |
|---|---|---|---|
| হোম ডেলিভারি | ৫০০ গ্রামের কম | ৭০–৯৫ টাকা | ১২০ টাকা পর্যন্ত |
| হোম ডেলিভারি | ১ কেজি | ৮০–৯৫ টাকা | ১৩০–১৪০ টাকা পর্যন্ত |
| হোম ডেলিভারি | ১ কেজির বেশি | পরের প্রতি কেজিতে ২০ টাকা করে চার্জ বাড়ে | |
| পয়েন্ট বা অফিস ডেলিভারি (কুরিয়ার অফিস থেকে কালেক্ট) | ১ কেজি | ৭০–৮০ টাকা | ১২০ টাকা পর্যন্ত |
| পয়েন্ট বা অফিস ডেলিভারি (কুরিয়ার অফিস থেকে কালেক্ট) | ১ কেজির বেশি | পরের প্রতি কেজিতে ১৫ টাকা করে চার্জ বাড়ে | |
ট্রান্সপোর্ট ডেলিভারি (বাল্ক অর্ডারের জন্য)
- এই পদ্ধতিতে সবচেয়ে কম ডেলিভারি চার্জে পণ্য নেওয়া যায়। সাধারণত ব্যবসায়ীরা এভাবে পণ্য নিয়ে থাকেন।
- এটি বাল্ক অর্ডারের (৪টি বা তার বেশি পণ্য) ক্ষেত্রে প্রযোজ্য। ঢাকা ও চট্টগ্রামের আশপাশের জেলায় এটি বেশি সুবিধাজনক।
- এখানে ক্যাশ অন ডেলিভারি সুবিধা নেই, তাই সম্পূর্ণ টাকা অগ্রিম পরিশোধ করতে হবে।
- এখানে হোম ডেলিভারি সুবিধা নেই। নির্ধারিত বাজার এলাকা বা ট্রান্সপোর্ট অফিস থেকে পণ্য বুঝে নিতে হবে।
- এই পদ্ধতিতে ওজন অনুযায়ী নয়, কার্টন অনুযায়ী চার্জ নির্ধারিত হয়। লোকেশন অনুযায়ী প্রতি কার্টনে ১০০ থেকে ১৫০ টাকা হতে পারে। কার্টন ছোট হলে চার্জ আরও কম হবে।
- পরিবহনের সময় পণ্য ক্ষতিগ্রস্ত হলে তার দায় আমাদের। পণ্য বুঝে নেওয়ার সময় কার্টন দেখে নিন এবং কোনো ক্ষতি দেখলে সঙ্গে সঙ্গে আমাদের জানান।
ডাটা সুরক্ষা নীতিমালা (Data Privacy Policy)
আরএম ইলেকট্রনিক্সে (RM Electronics) আমরা আপনার গোপনীয়তাকে সর্বোচ্চ গুরুত্ব দিই এবং আপনার ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। আপনি যখন আমাদের ওয়েবসাইট ভিজিট করেন, কেনাকাটা করেন বা আমাদের সেবা ব্যবহার করেন, তখন আমরা কীভাবে আপনার তথ্য (ডাটা) সংগ্রহ, ব্যবহার ও সুরক্ষিত রাখি, তা এই নীতিমালায় ব্যাখ্যা করা হয়েছে।
আমরা কোন তথ্য সংগ্রহ করি
অর্ডার প্রক্রিয়া সম্পন্ন করতে এবং আপনাকে একটি নির্বিঘ্ন কেনাকাটার অভিজ্ঞতা দিতে আমরা সংগ্রহ করি:
- আপনার নাম
- যোগাযোগের তথ্য (ফোন নম্বর, ইমেইল)
- পণ্য ডেলিভারির ঠিকানা (shipping address)
- পেমেন্ট সংক্রান্ত তথ্য
- অর্ডারের তথ্য এবং আমাদের সঙ্গে যোগাযোগের তথ্য (কল, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার বা ইমেইলের মাধ্যমে)
- কুকিজের মাধ্যমে ওয়েবসাইট ব্যবহারের সাধারণ তথ্য
আপনার তথ্য আমরা কীভাবে ব্যবহার করি
- অর্ডার প্রক্রিয়া, পেমেন্ট নিশ্চিতকরণ ও পণ্য ডেলিভারির জন্য।
- ওয়ারেন্টি, আফটার সেলস সার্ভিস ও কাস্টমার সাপোর্ট দেওয়ার জন্য।
- আমাদের সেবার মান উন্নত করার জন্য।
- বিভিন্ন অফার ও প্রোমোশন সম্পর্কে আপনাকে জানানোর জন্য।
- লেনদেনের নিরাপত্তা নিশ্চিত করা এবং ভুয়া বা প্রতারণামূলক অর্ডার প্রতিরোধের জন্য।
অর্ডার যাচাই
ক্যাশ অন ডেলিভারির অগ্রিম পেমেন্টের পরিমাণ ঠিক করতে আমরা আপনার আগের অনলাইন অর্ডারের ইতিহাস (যেমন অর্ডার সফলভাবে রিসিভ করা হয়েছে কি না) দেখে নিতে পারি। কোনো কারণ ছাড়া অর্ডার রিসিভ না করলে সংশ্লিষ্ট কুরিয়ার প্রতিষ্ঠানে তা রিপোর্ট করা হতে পারে।
তথ্য শেয়ারিং
- আপনার তথ্য কখনোই কোনো তৃতীয় পক্ষের কাছে বিক্রি করা হয় না।
- অর্ডার সম্পন্ন করা ও সেবা পৌঁছে দেওয়ার জন্য আমরা বিশ্বস্ত পার্টনারদের (যেমন পেমেন্ট প্রসেসর এবং কুরিয়ার বা শিপিং সেবাদাতা) সঙ্গে প্রয়োজনীয় তথ্য শেয়ার করতে পারি।
- আইনগত বাধ্যবাধকতা থাকলে বা বৈধ সরকারি কর্তৃপক্ষ চাইলে প্রয়োজনীয় তথ্য দিতে হতে পারে।
কুকিজ
ওয়েবসাইট ঠিকভাবে চালাতে (যেমন কার্টের পণ্য মনে রাখা) এবং ওয়েবসাইট কীভাবে ব্যবহার করা হচ্ছে তা বুঝতে আমরা কুকিজ বা অনুরূপ প্রযুক্তি ব্যবহার করতে পারি। আপনি ব্রাউজার সেটিংস থেকে কুকিজ বন্ধ করতে পারেন, তবে তাতে ওয়েবসাইটের কিছু সুবিধা ঠিকমতো কাজ নাও করতে পারে।
তথ্যের নিরাপত্তা
আপনার তথ্য যাতে কোনো অননুমোদিত প্রবেশ, প্রকাশ বা অপব্যবহারের শিকার না হয়, সে জন্য আমরা কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি। তবে ইন্টারনেটে কোনো ব্যবস্থাই শতভাগ ঝুঁকিমুক্ত নয়, তাই আপনিও নিজের তথ্য শেয়ার করার সময় সতর্ক থাকবেন।
তথ্য সংরক্ষণ
অর্ডার, ওয়ারেন্টি ও সার্ভিস সেবা দিতে এবং আইনি ও হিসাব-সংক্রান্ত প্রয়োজন মেটাতে যতদিন দরকার, ততদিন আপনার তথ্য আমরা সংরক্ষণ করি।
আপনার অধিকার
- আপনার তথ্য দেখতে, সংশোধন করতে বা মুছে ফেলার অনুরোধ করতে পারেন। আইনি বা হিসাব-সংক্রান্ত কারণে কিছু তথ্য সংরক্ষণ করা বাধ্যতামূলক হলে সেগুলো মুছে ফেলা সম্ভব নাও হতে পারে।
- অফার ও প্রোমোশনের বার্তা আর না পেতে চাইলে আমাদের জানালেই তা বন্ধ করে দেওয়া হবে।
- এসব বিষয়ে যোগাযোগের জন্য নিচের যোগাযোগ অংশ দেখুন।
নীতিমালা পরিবর্তন
প্রয়োজনে আমরা এই ডাটা সুরক্ষা নীতিমালা হালনাগাদ করতে পারি। পরিবর্তন হলে এই পেজে নতুন তারিখসহ প্রকাশ করা হবে।
যোগাযোগ ও সাপোর্টের সময়
- ইমেইল: rm.electronics.business@gmail.com
- ফোন ও হোয়াটসঅ্যাপ: ০১৬০৩-৯২৪৩৯০
- সার্ভিস সাপোর্ট: সকাল ১১টা থেকে রাত ৯টা
- সেলস (কল): সকাল ১০টা থেকে রাত ১১টা
- হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জার: প্রায় ২৪ ঘণ্টা
